শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

পৃথিবীর আধুনিকতম ধারণা

পৃথিবীর আধুনিকতম ধারণা


একাকী



আমরা একা হয়ে যাচ্ছি -
আমরা বড়ো একা হয়ে পড়ছি। 
এই একাকী থেকে বেরতে পারছি না। 

বাড়ির যে কোনো চায়ের টেবিলে 
মা বাবা ভাইবোনের পাশে বসতে পারছিনা। 
মাসি-পিসির বড়ি দিয়ে কইমাছ ঝোলের পাতে, 
কিম্বা দিদা-ঠাকুমার সূচ সুতোর ডিপা...         
                                              ‌ছুঁতে পারছি না। 
আমরা একা হয়ে থাকতে ভালোবাসছি।

ভাঙা শীতের পিকনিকে হাজির থাকব নাহ‌্।
বন্ধুদের সাথে গলা পর্যন্ত বেসামাল,
ভাইরাল ডিজে মিউজিকে টলোমলো নাচ; 
                     নাচবো না আর কোনো দিন।
 ডিজিটাল সময় বন্ধুতার সংজ্ঞা বদলে দিয়েছে।

আমরা বড়ো একা হয়ে যাচ্ছি। 
আমার সামনে খোলা থাকবে
      ল্যাপটপ ট্যাব মোবাইলে স্ক্রিন।
সেখানে ভিডিও কলে তুমি মুখ দেখাতে পারো।
 কিন্তু সরাসরি সামনে এসো না।
 তাহলে, আমিও বিব্রত হব। 
 তুমিও আন ইজি ফিল করবে।

কথা বলতে চাইলে 
আইবট, চ্যাটবটেরা আছে।
ওরা সবজান্তা; জ্ঞানী এআই।
ওদের সঙ্গে দুদন্ড কথা বলেই সুখ ।
তোমাদের সঙ্গে কথা বলে সুখ হয়।
তোমাদের সাথে কথা বলে সুখ পাই না।


একা থাকতে দাও
একা থাকতেই ভালোবাসছি।
খুব দরকার হলে টেক্সট করো। 
(আর্জেন্ট কল অনলি) 
সুযোেগ মতো সিন করব। 
একটু একা থাকতে দাও।
এ আমার একার জীবন।
এ জীবন কারো সাথে শেয়ার করব না।

 আমার মানুষের দরকার পড়ে না। 
আমার আর মানুষের দরকার হয় না। 
খাবার ও প্রয়োজনীয় জিনিসের অর্ডার অনলাইনে দিই, 
ড্রোন হোম ডেলিভারি দিয়ে যায়। 
আমাদের আর মানুষের দরকার পড়বে না।

আমি যন্ত্রের মতো একা থাকতে ভালোবাসি। 
আমি যন্ত্র হয়ে গেছি। 
আমরা যন্ত্রের একাকী ভালোবেসে ফেলেছি।

আমরা একা থাকতে থাকতে একা হয়ে গেছি। 
একা হয়ে বাঁচা পৃথিবীর আধুনিকতম ধারনা ।
_____________________________________
লেখাটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ধন্যবাদ। সাথে থাকুন। পাশে থাকুন । ব্লগটিকে ফলো করুন। শেয়ার করুন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন