রবিবার, ৩ মার্চ, ২০২৪

রাজার অসুখ

রাজার অসুখ 

রাজার অসুখ



মোমবাতি নিভে গেলে 'তারা'দের শোক 
মোমবাতি নিভে গেলে 'তাহাদের' শোক 
তবু কল দেব না আমি চেনা নম্বরে...

যারা মিথ্যে শাসক, ওরা পলকা লোক 
ক্ষমতার সরু লাঠি জোরে চমকানো 
              শুধু আস্ফালন দাম্ভিক চলন
                    মাথা ঠোকে অন্ধ স্তাবক 
তবু কল দেব না আমি চেনা নম্বরে 
মোমবাতি নিভে গেলে 'তারা'দের শোক।  

একই দিকে বয়ে যাওয়া হওয়াদের দোষ 
"মানুষ আমাদের পাশে আছে, 
মানুষ সব বুঝে নেবে আপোষে"
            সেই একই বুলি কপচানো কপচানো শব্দ 
                                মৃতেরা নামতা শেখায় সদ্য।

কল দেব না তবু চেনা নম্বরে ...

মোমবাতি নিভে গেলে 'তারা'দের শোক 
মোমবাতি নিভে গেলে 'তাহাদের' শোক 

মোমবাতি নিভে গেলে রাজার অসুখ। 

_________________________________________

কবিতাটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ধন্যবাদ। সাথে থাকুন। পাশে থাকুন । ব্লগটিকে ফলো করুন। শেয়ার করুন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন