বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

চুপ থাকার অভ্যাস রপ্ত করতে পারলেই

কৌশল 



চুপ থাকার অভ্যাস রপ্ত করতে পারলেই


চুপ থাকার কৌশল শিখে ফেলেছি। 
এই পদ্ধতির চরম সুবিধা আছে। 
গণতন্ত্রকে বুঝিয়ে দেওয়া যায়,
          আমি আছি অথচ নেই। 

আমাদের চোখ দুটো থাকতে পারে !
তবু একপাশে দেখতে ভালোবাসি। 
সবকিছুতেই নিজের ঝোলার দিকে নজর। 

যেন মনে হয় -
বাস বা ট্রেনের জানালার পাশের আরামদায়ক সিট্ নিয়ে বসে আছি। 
একধারের দূরবর্তী দৃশ্য দেখতে দেখতে চলেছি। 
আর,পায়ের কাছে জমছে কলার খোসা, চিপস কুড়কুড়ের প্যাকেট...
পায়ের  তলায় কে আর নজর দেয় !
প্রদীপের তলায় থাকুক অন্ধকার। 

চুপ থাকার অভ্যাস রপ্ত করতে পারলেই 
ধর্ম, রাজনীতি, সমাজ,পরিবার সবাই বলবে 
                   তুমি পথ পেয়ে গেছো...
                          সুখী জীবনের পথ 
এবং পেয়েছো সুখী মানুষের গুণ। 



_____________________________________________

 কবিতাটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ধন্যবাদ। সাথে থাকুন। পাশে থাকুন । ব্লগটিকে ফলো করুন। শেয়ার করুন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন