রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

বাবা হয়ে ওঠার ছাপ

ছাপ
বাবা হয়ে ওঠার ছাপ
                                                                                                               উৎপল মণ্ডল




ছোটোবেলার প্রিয় চলমান দোলনা গাড়ি ছিল 
  বাবার কাঁধ ।
সেখানে চড়ে পা দুলিয়ে ঘুরে বেড়ানোর
  মজাই আলাদা ।

একটু বড়ো হলাম । 
 নিজের পায়ে হাঁটতে শিখে দেখলাম —
 বাবা ঠিকঠাক স্ট্রেট হয়ে চলতে পারে না। সামনের দিকে ঝুঁকে চলে ।

একদিন হাল্কা মেজাজে বললাম -
বাবা, তোমার শরীরটা 'D' শেপের। কিছুটা নুয়ে পড়া ধরনের, জানো...

বাবা জামা খুলে দেখালো —
     দুই কাঁধে সংসারের বোঝা। আর আমার বসে থাকার আদিম যুগের ছাপ।

সেখানে প্রাচীনতম হরফে লেখা -
মাটির দিকে ঝুঁকে থাকা মানুষের এবং বাবাদের লক্ষণ ।
__________________________________

কবিতাটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ধন্যবাদ। সাথে থাকুন।  পাশে থাকুন  ভালো থাকুন। সুস্থ থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন