প্রাতিষ্ঠানিকতা
উৎপল মণ্ডল
জল গড়িয়েছে অনেক দূর,
রক্তও —
ঘেরাটোপে ঘোঁট পাকছে ।
ঘোঁটও পাকিয়ে গিয়েছিল নিথর শরীর ।
মনুষ্যত্ব পতনের শব্দ হয় না ।
মানুষ পতনের শব্দ হয় ।
আমাদের প্রিয়তর অভ্যাস
অন্যকে নিচু দেখা ।
কিংবা, অপরকে নিচে ফেলে দেওয়ার
চূড়ান্ত হিসাব ।
আধিপত্য বিস্তারের উদ্ধতপত্র লেখে
হোমড়া চোমড়া অযাচিত প্রাতিষ্ঠানিক বাবা ।
অথচ,
একটা নাম প্রথম বর্ষের খাতায় থেকে যাবে চিরকাল ।
কোনো সেমিস্টার তাকে ছুঁতে পারবে না ।
মৃতের শরীর মুছে দেবে —
আবাসিক স্বপ্ন
মুঠো ভরা রোদের দাগ
নড়বড়ে শিক্ষার সেতু
আর পোশাকি উপকূল ।
প্রায় নগ্ন কার্নিশে কাকে হাঁটানো হয় ?
শিক্ষা / রাজনীতি /
সমাজ, না নাজেহাল সভ্যতা ?
তার সামনে অন্ধকারের খাদ ।
পিছনের মৃত্যুর উল্লাস
গড়িয়ে দেওয়ার কিছু চোখ,
চুঁইয়ে গেছে অশিক্ষনীয় বিনোদন
'ইন্ট্রো' উদযাপনের উৎসব ।
সাড়ে চার বছরের সন্তানের মা বলেন,
"আর যাই করি,
ছেলেকে পড়াতে হোস্টেলে রাখবো না"।
বলি, "এটা সমাধান নয়। শিক্ষা সঙ্গে আবাসিক ব্যবস্থা বহু প্রাচীন । নির্যাতন একটা মানসিক অসুস্থতার মানদন্ড। এমপ্যাথি বোধ চাই । আধুনিকতম ধারণা দাও সর্বস্তরের মানুষের কাছে,
আমরা সহ আবাসিক এক পৃথিবীর"।
https://amararisha.blogspot.com/2023/07/blog-post.html
___________________________________________________________________________________
কবিতাটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ধন্যবাদ। সাথে থাকুন। পাশে থাকুন । ব্লগটিকে ফলো করুন। শেয়ার করুন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

Ragging is not a joke, it is crime.
উত্তরমুছুনright.
উত্তরমুছুন