চাঁদের স্থায়ী বাসিন্দা হয়ে ওঠার গল্প
বাসিন্দা
উৎপল মণ্ডল
ইসরোর চন্দ্রযান-৫১ করে চাঁদে পৌঁছে,
দুহাতে জাতীয় পতাকা নাড়তে থাকলাম।
গর্বিত হয়ে উঠল দেশ, রাজ্য
এবং আমার মুখচোরা গ্রাম...
বাবা, মা, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব।
চাঁদের মাটি, জল, নদী, পাহাড়,
মেঘ, আকাশ, বাতাস,
ঝড় ওঠার আগের মুহূর্ত ...
এমন সব কিছুরই ইনফর্মেশন
ইসরোকে পাঠালাম।
এবং জানিয়ে দিয়েছি
আর পৃথিবীতে ফিরব না।
এরপর চাঁদে কেটে গেল অনেক বছর —
একবার সন্তানদের রাতের আকাশ চেনাচ্ছিলাম।
"ওই দেখো, আমাদের প্রতিবেশী নীল গ্রহ।
ওখানের এক মুখচোরা গ্রামের মায়ের আঁচলে
আমার চাঁদ লুকানো আছে।"
_______________________________________
https://amararisha.blogspot.com/2023/08/ragging-ragging.html
অপসংস্কৃতির আরেক নাম Ragging। Ragging মুক্ত পৃথিবীর আশায়।
https://amararisha.blogspot.com/2023/07/blog-post.html
প্রকৃত শাসক হয়ে ওঠার গল্প
অভিভাবক হবেন পথ প্রদর্শক
____________________________________________________________

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন