শাসক
উৎপল মণ্ডল
ছোটবেলায় বাবাকে ভয় পেতাম ।
ঠিকমতো পড়াশোনা না করলে
স্কুলে না গেলে
বকতে পারে / মারতে পারে।
বড়দের কথা না শুনে চললে
খিস্তি খামারি করলে
বাড়ির কাজ না করলে
বকতে পারে / মারতে পারে।
সমাজের চোখে খারাপ কাজকর্মে জড়িয়ে পড়লে
বকতে পারে / মারতে পারে।
বাবা সেভাবে কোনদিন বকেনি বা মারেনি।
তবে, এ কাজটা চালু রেখেছিল
বাড়ির সেকেন্ড ইন কমান্ড... 'মা'।
বড় হয়ে বাবাকে জিজ্ঞাসা করলাম —
'শাসন না করে কীভাবে শাসক হওয়া যায় ?'
বাবা মুচকি হেসে বলে—
"প্রকৃত শাসক কখনও কঠোর শাসন করে না।"
_________________________________

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন