মিছামিছি
উৎপল মণ্ডল
কেন মিছে কথা বলি,
কোন্ অজুহাতে
কেউ জানবেও নাহ্।
শুধু বারবার ফিরে যাওয়া
মরীচিকার মাঝখানে,
আর বিরাম চিহ্ন বদল।
ঘরের ভিতরে; ঘরের খোঁজে
আলমারি তছনছ
ঠিকানার পাশে ফোন নম্বর।
বিষন্ন পথের দাগে আনকোরা মেঘ,
পাঁচিলে পোড়া জঙ্গল।
তুতলে গেছি 'না-বলা বিপ্লব'।
হাটের ধারে নদীর বাঁক,
মানুষ অনেক দূরে
শূন্যতায় সাজায় যাবতীয় পসরা।
অকপট বলা যাচ্ছে না —
'কি হচ্ছে!
এসব অসভ্যতা বড়ই বেমানান।
বাচাল বুলি কপচাতে মঙ্গলে যান'।
তখনই নড়বড় করে ওঠে
ঘোলাটে চশমার কাঁচ
অডিটরি রিসেপ্টর
কন্ঠের পতাকা
এবং মিছে বলার স্বকীয় অজুহাত।
একদিন হয়তো,
ভাসানের গানে বলে দেব
সব সত্যির লুকানো খনি-সম্পদ।
_____________________________________
TRANSLATE IN ENGLISH
In Vain
Utpal Mandal
why lie
on any pretext
no one knows!
Just going back and forth
in the middle of the mirage,
And change the punctuation.
inside the house; looking for a house
clutter Cupboard —
Phone number beside the address.
Unknown cloud on the gloomy path,
Burnt forest on wall.
The 'no-saying revolution' stuttering.
Market at the bend of the river.
People are far away
Emptiness arranges all spaces.
Can't say frankly —
'What's going on!
These barbarities are very incompatible.
Go to Mars to give boring speeches'.
That's when it started shaking
Cloudy glasses
Auditory receptors
voice flag
And his own excuse for lying.
one day maybe
I will tell you in Bhasan's song
A true hidden treasure.
________________________________________

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন