ফুটেজ
উৎপল মণ্ডল
বিরতির পর ফিরে এসে
বললাম —
নাগরিক ভোট প্রয়োগ করে,
নিজেদেরকে বারবার
বোকা প্রমাণ করেছি।
এ যেন!
পোশাকে পণ্য উরফি জাভেদ।
দেখে যাও এবং দেখে যাওয়া...
লাইট-ক্যামেরা
নিউজ ফিড
গণমাধ্যম
জুড়ে প্রচার মুখি বিজ্ঞাপন।
চটকে-চমকে ভুলে থাকা
নির্বুদ্ধিতার উদযাপন।
সঠিক নির্বাচন করা যাচ্ছে না —
বুদ্ধিজীবী
লিডিং লিডার
আইকনিক তারকা
সেলেব পার্সোনালিটি
প্রভৃতির প্রচলিত ধারণা।
সবকিছুতেই পক্ষপাতী রঙিন গ্যাস
উবে যায় ক্ষণিকে ক্ষণিকে...
এ অসম দহনে পুড়ে চলে
ঘাসের পরাগ।
গভীরতার হালে পানি নেই;
বহুকাল—
তবু, হেডিংয়ে হেডিংয়ে ভরে ওঠে
প্রচার প্রার্থীমুখ।
ছোটো বড়ো পাড়ায় পাড়ায়
হাত জোড় করে করুণ নিবেদন...
'ভোট বড় বালাই'।
অথচ,
এরা পরিযায়ী কোকিল,
ময়ূরের পালক শরীরের ভাঁজে।
বসন্তেই যত উঁকি ঝুঁকির দেখলপনা।
কোথায় রাখছি চোখ,
কোথায় পা!
ভাবার অভ্যাস লিখুক ধারাপাত।
নিজেদের চিনে নেওয়া সাঁতারি বিশ্বাস।
টিকে থাকার ক্ষুরধার পদ্ধতি
ছবি আঁকে সাবালক ব্যালট।
সটান বলে দিচ্ছি —
আর চাইছি না
মহাজনী ফুটেজ খোর পাব্লিক।
___________________________________
কবিতাটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ধন্যবাদ। সাথে থাকুন। পাশে থাকুন । ব্লগটিকে ফলো করুন। শেয়ার করুন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

খুব সুন্দর
উত্তরমুছুন