পরিমাপ
উৎপল মণ্ডল
চোখ বুজে দু হাত দু দিক
পাখির ডানার মতো ছড়ালাম।
বললাম,
তোমাকে অ্যত্তোটা ভালোবাসি—
সৌতিয়া হাসতে হাসতে বলল,
'সোনা, এ্যামন বাড়াবাড়ি কিসের!
এতো দ্যাখোনদারির দরকার নেই।
হাত দুটোকে আরও ছোটো,
না... না...
আরও
আরও
আরও
ছোট্ট করো...
এবার চোখ খোলো।'
দেখি,
আমার দু হাতের ভিতরে সৌতিয়া।
মিঠে হাসির পরশ বুলিয়ে বলল,
"দুহাতে আগলে রাখার মতো ভালোবেসো,
যেভাবে মানুষ দুহাতে
পৃথিবীকে মুক্ত অথচ যত্নে রাখে।"
___________________________________
TRANSLATION
Measurement
UTPAL MANDAL
Eyes closed, both hands on both sides
I spread like a bird's wings.
I said
love you so much
Sautia said with a smile.
'Sona, why such exaggeration!
No need to show so much.
Make your hands smaller.
no... no...
More
More
More
make small...
Now open your eyes.'
see
Sautia inside my hands.
With a sweet smile she said,
"Love like holding hands,
Like people with two hands
Keeps the world free yet caring."
______________________________________
Thank you very much for reading this poem. stay tuned stay by Follow the blog. Share it. stay well stay healthy

খুব ভাল
উত্তরমুছুনশুভেচ্ছা
মুছুন