ভাইরাল
উৎপল
সুরজিৎবাবু
জার্মান শেফার্ড কিনেই
বাগানে নিয়ে গিয়ে
বল ছুঁড়ে;
চ্যাঁচালেন—
গো লুসু... গো.....
ব্রিং ইট.........
কুকুর
একবার বলের দিকে
এবং
একবার সুরজিৎবাবুর দিকে
দেখল।
তারপর দুই পায়ে প্রভুর মুখোমুখি
দাঁড়িয়ে
মানুষের বোধগম্য সহজ ভাষায়
বলল—
'বল ছোঁড়াছুড়ির খেলায় আনন্দদায়ক কি আছে! আপনার জীবনটা যদি অন্য জগতে ছুঁড়তে পারেন। তবে আমি ফিরিয়ে আনার চেষ্টা করতে পারি।
কিন্তু বল কুড়াতে পারব না।'
সম্পূর্ণ ঘটনাটি
বাড়ির কাজের মেয়ে মলিনা,
মোবাইলে বন্দি করে
সমাজ মাধ্যমেরমুক্ত করে দেয়।
পনেরো সেকেন্ডর ভিডিও
সুপারসোনিক গতিতে ছড়ায়।
মৌমাছির মতো ঝাঁকেঝাঁকে
সাংবাদিক
ইউটিউবার
অত্যুৎসাহীরা
এসে জোটে সুরজিৎবাবু বাড়িতে।
মোবাইল
ট্রাইপড
ক্যামেরা
স্পীকার
মাইকে
ভরে ওঠে লুসু কুকুরের চারপাশ।
লুসুকে সোফার উপর
চিৎ-
কাত
শুইয়ে -
বসিয়ে
নানান পোজে
খিচক খিচক শব্দে ছবি তোলা হয়।
ফ্লাস বাল্বের তড়িৎ আলোক ঝলকানিতে
লুসুর শরীর মনের অন্ধকার ধুয়ে যাচ্ছে।
সে দৃঢ় প্রতিজ্ঞ, অমূল্য সাক্ষাৎকার
দেবে... দেবে... দেবেই।
পাশে দাঁড়িয়ে সুরজিৎবাবু
কখনো,
বুকের কাছে জড়ো দুহাতে
সাপের মুদ্রা করে
জিভ বের করে হাঁফাচ্ছেন।
কখনো,
শোফাতে গা ঘষচ্ছেন
গা চুলকাচ্ছেন
কামড়াচ্ছেন
শুঁকচ্ছেন।
অবশেষে লুসু সম্পূর্ন সুস্থ মানুষের ভাষায়
গুরুত্বপূর্ণ বাইট দিলেন,
"মানুষকে কুকুর বানাতে
একটা ভাইরাল হওয়া খুব দরকার"।
তবু,
একজন বিধায়ক ভাবলেন —
এক ঘন্টা লুসুর সাথে কাটাবেন।
ভাইরাল চলন্ত হাওয়াকে কাজে লাগিয়ে
জনসংযোগ বাড়াবেন।
___________________________________
TRANSLATION
Viral
UTPAL
Surjit Babu
Buy a German Shepherd
Taking to the garden
throw the ball;
yelled—
Go Lusu... Go...
Bring it —
The dog
Once towards the ball
And
Once towards Surjit Babu
saw
Then face the Lord with two feet
standing.
In simple language
That people can understand
said-
'What's fun in the game of throwing the ball! If you can throw your life into another world. But I can try to bring it back.
But I can't pick up the ball.'
The full story
Molina, the maid of the house,
Captured on mobile.
And Post on social media.
Fifteen second video
Spreads at supersonic speeds.
Swarming like a bee
journalist
YouTuber
The zealots
came to Surjit Babu's house.
mobile
tripod
the camera
Speaker
on the mic
Filled around Lusu dog.
Lusuke is on the sofa
by sitting
In different poses.
The picture is taken with the sound of khichak khichak.
Flashing light from a flash bulb
Lusu's body is being washed away by the darkness of his mind.
He is determined,
invaluable interview
Will... Will... Will...
Surjit Babu standing beside to Lusu
He fold both hands to the chest
Snake coin
Sticking out his tongue and panting.
Ever,
He is rubbing himself on the sofa
Itching
biting
sniffing.
Finally,
Lusu is fully prepared
Important bytes given,
'A viral can makes men into dog'.
however,
A legislator thought —
Spend an hour with Lusu.
By exploiting the viral moving air
Increase his public relations.
_____________________________________________
Thank you very much for reading this article. stay tuned stay by Follow the blog. Share it. stay well stay healthy


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন