দাঁড়ানো
উৎপল মণ্ডল
কবে থেকেই দু পায়ে দাঁড়িয়ে আছ।
আর কি দাঁড়ানোর প্রয়োজন নেই?
পড়ে যাওয়ার আগে মাটি চিনে রাখতে হয়
পড়ে যাওয়ার পর সেই মাটিকে
আঁকড়ে খাড়া হতে শিখতে হবে।
দাঁড়াতে গেলে শুধু পায়ের
কয়েকটা পেশি সক্ষম হলে চলে না,
ভেতরটাও মজবুত থাকা চাই।
না হলে, ন্যায্য দাবীর পাশে
সাহস
প্রত্যয়
আত্মবিশ্বাস
শব্দগুলো খোলাম কুচি হয়ে যাবে।
আজ্ঞাবাহী হিংস্র উদ্ধত শাসনের
লাঠি-কিলঘুসি-কামড়ের সামনে
সোজা হয়ে থাকাটাই প্রতিবাদ।
স্বেচ্ছাচারী অযোগ্য শাসকের
লাল চোখে চোখ রেখে
দাঁড়াতে পারে প্রকৃত পা।
সে পায়ে তখন শিরদাঁড়ার যোগ্যতা।
প্রতিটা ঘুমের আগে,
অন্তত একবার দাঁড়াও—
চুড়ান্তপত্রে লিখে দাও
পশু আর মানুষের পার্থক্য।
__________________________________
TRANSLATION
To Stand
Utpal Mandal
Since when are you standing on two legs.
What else does not need to stand?
Know the soil before falling
After falling to the ground
Learn to be assertive.
Only feet to stand
A few muscles don't move if they are able to.
I want to be strong inside.
If not, next to fair claims
the courage
conviction
self confidence
The words will be slurred.
A commanding, violent, arrogant regime
In front of the stick-fist-bite-kick
Being upright is a protest.
Arbitrary incompetent ruler
With red eyes
Real feet can stand.
He has the ability to stand on his feet.
Before every sleep,
Stop at least once—
Write in the final paper
Difference between animal and human.
___________________________________
Thank you very much for reading this article. stay tuned stay by Follow the blog. Share it. stay well stay healthy




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন