সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

ভ্যানিশ /VANISH (ছোটোগল্প / Short Story)

                ভ্যানিশ
                        উৎপল মণ্ডল 



        কচিকাঁচাদের কাছে খবর এলো, গ্রামে ম্যাজিশিয়ান এসেছে। সন্ধ্যায় ম্যাজিক দেখাবে নাচুনে নিমাইয়ের বাড়িতে। আসলে পাড়ার অনেকগুলো নিমাই। তাই নাচের দলের নিমাইকে চিহ্নিত করতে নাচুনে উপাধি। আমরা ছোটোরা সন্ধ্যাবেলা ওই বাড়ির উঠোনে গিয়ে জড়ো হলাম। বড়োরা বললো,'তোরা এখানে জড়ো হয়ে বসে পড়'। বড়োরা আমাদের পিছনে দাঁড়ালো। 
        ম্যাজিশিয়ান বেশ দীর্ঘ উচ্চতা এবং রোগাপাতলা চেহারা। বুকের কাছ পর্যন্ত সাদা লম্বা দাড়ি। সাদা পাঞ্জাবি এবং খাটো করে পরা চেকের লুঙ্গি। তিনি আসনে বসে সামনে একটা তোয়ালে ভাঁজ করে রাখলেন। গভীর আগ্রহ নিয়ে আমরা তাকিয়ে আছি ম্যাজিশিয়ানের দিকে। 
         ম্যাজিক শুরু হল। তিনি ইঁটের ছোটো টুকরো নিয়ে বাম হাতের তালুতে খৈনি বানানোর মতো করে ঘষতে লাগলেন। কিছুক্ষণ পরে অবাক হয়ে দেখলাম ইটের টুকরোর ছোটো ছোটো পা বেরিয়েছে। ছেড়ে দিতেই সেটা পাতি কাঁকড়া হয়ে মাটির উপর দিয়ে হেঁটে বেড়াতে লাগল। আমরা হাততালি দিতেই, তিনি গম্ভীর মুখে হাত তুললেন। সবাই চুপ করে গেলাম।     
       পরবর্তী ম্যাজিক। তিনি লম্বা পানের বোঁটা নিয়ে সবাইকে দেখাতে লাগলেন। এক সময় পানের বোঁটাটা দাঁতের উপরের পাটির এক জায়গায় ঢুকিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে রাখলেন। সামান্য খোলা চোখ লাল হয়ে উঠতে লাগল। একটু পরে মুখ থেকে হাত সরালে দেখা গেল রাক্ষসের মত একটা লম্বা দাঁত ঠোঁটের নিচের দিকে নেমে এসেছে। আমাদের বুকের রক্ত হিম হয়ে উঠল। সবাই সবার কাছে সরে বসলাম। এমন অনেক খেলা দেখে বাড়ি ফেরার সময় বড়োরা বলল, 'ভেল্কি! এমন ভেল্কি করে দ্যাবে যে চোখে ধাঁধা লেগে যাবে'। ছোটরা বলাবলি করলাম, মন্ত্র দে লোকটা যা খুশি তাই করতে পারে। 
          রোজ রোজ শো চলছে। দর্শক বাড়তে লাগল। কারণ, ফ্রিতে বেশ ভালো ম্যাজিক শো। আবার কিছু কিছু নতুন জাদুর খেলা ও বাড়তে থাকল। মানুষের মুখে মুখে এ খবর দূর দূর গ্রামে পৌঁছাল।
          ম্যাজিশিয়ান মুখ থেকে ডিম বের করল এবং কয়েক সেকেন্ডে সেই ডিম ফুটে মুরগির বাচ্চা বের হল। শুকনো কাঠ কুমির হয়ে পুকুরের জলে লাফ দিয়ে পড়ে। সাদা চিরুনি দিয়ে আঁচড়ালে মাথা ভরা টাক। আবার কালো চিরুনি দিয়ে আঁচড়ালে ভরা মাথা চুল। টিয়া পাখির ধড় মুন্ডু আলাদা করে আবার জুড়ে বাঁচিয়ে তোলা প্রভৃতি যাদুর খেলা দেখতে থাকল গ্রাম্য দর্শক। নাচুনে নিমাইয়ের বাড়ির উঠোন প্রতি সন্ধ্যায় জমজমাট। কানাঘুষা চলতে লাগলো ভূত-প্রেত তার কথায় উঠে বসে! কালা যাদু জানে। এমন কি মরা মানুষকেও বাঁচাতে পারে লোকটা! 
            এখানে মাঝে মাঝে দর্শক হিসেবে দেখা যেত 'চিংড়ি আলি'কে। যার আসল নাম আলিবর মণ্ডল। কিন্তু দিনরাত স্ত্রীকে নিয়ে নৌকায় সুন্দরবনের নোনা নদীতে  জাল পেতে চিংড়ি মাছ ধরে বলে এমন নাম। ছেলে মতীন মাথায় ঝুড়ি ভরে সেই চিংড়ি পাড়ায় পাড়ায় বিক্রি করে বেড়ায়। সাদা স্বচ্ছ শাঁসালো চিংড়ি। মাথার ভিতর হলুদ ঘিলু দেখা যায়। পাঁচ টাকা কিলো। এই ত্রিশ বছরে যার মূল্য পাঁচশো টাকায় পৌঁছে গেছে। মানে, পাঁচ সংখ্যার পরে দুটো শূন্য বসেছে এই আর কি। 
          মতীন পাড়ায় পাড়ায় সুর করে হেঁকে যায় 'চিংড়ি নেবে গো, চিংড়ি'। ঝুড়ি থেকে চিংড়ির জল ওর গায়ে পড়ে। মতীনের সারা শরীর চিংড়ি গন্ধময় হয়ে ওঠে। ওর সঙ্গে টাকা আদায়কারী হিসেবে পিছনে ছুটতে থাকে বড়োদিদি কাতুরী। খুব হিসেবী। কেউ যদি বলে, 'এ্যাই কাতুরী দু কিলো চিংড়ি ন্যাবো আট টাকা দেই'। কাতুরীর চটজলদি উত্তর,' না গো মাসি, এখন মাছ ধরা বড্ডো অসুবিধের। বাবা মা তো এই জন্যি দিনরাত এক করে মাথার ঘাম পায়ে ফেলতেছে। তাছাড়া বাঘ কুমির তো আচে।' 
         মতীন পকেট মানি বের করার জন্য  দুই এক বাড়িতে চিংড়ি দ্রুত দিয়ে চলে যেত। 'ভুপেনকাকা তিন টাকায় এক কিলো ন্যাও? লতা মাসি, ন্যাও না পরে দাম দেবা।' আসলে উদ্দেশ্য গতিতে দিদিকে পরাস্ত করে ওই  টাকাগুলো নিজের পকেটস্থ করার । 
          আবার এক সন্ধ্যায় ম্যাজিকের আসর বসেছে। ম্যাজিশিয়ান প্রস্তুত। এমন সময় দূর থেকে কান্নার আওয়াজ পাওয়া গেল। শব্দ ক্রমশ নিকটবর্তী হল। সঙ্গে দুমদাম করে পা ফেলার আওয়াজ। কিছু বুঝে ওঠার আগেই দেখা গেল  'চিংড়ি আলি'কে। সে ম্যাজিশিয়ানের পায়ের উপর দাড়াম করে পড়ল। 'আমার ছেলেকে বাঁচিয়ে দাও ম্যাজিকবাবা... ।' কয়েকজন আলিকে ধরে চোখে মুখে জল দিয়ে শুশ্রূষা করতে লাগল। 
         আমরা জানতে পারলাম, সে আজই প্রথম তার বড়ো ছেলে মতীনকে নিয়ে গিয়েছিল চিংড়ি ধরতে। নদীর পাড়ে বনের গাছের গায়ে নৌকা বাধা ছিল। জালে ভালো মাছ পড়ছিল। দুজনের মন ছিল মাছের প্রতি। এমন সময় বাঘ এসে মতীনকে ধরে। অনেক লড়াই করে বাঘের মুখ থেকে ছেলেকে ফিরিয়ে আনে। কিন্তু মতীনের ঘাড়ে বাঘের দাঁতের ক্ষতে থেকে অধিক রক্তক্ষরণ হতে থাকে ফলে সে মারা যায়। 
        পরদিন থেকে ম্যাজিশিয়ানকে আর খুঁজে পাওয়া যায়নি। ম্যাজিশিয়ান নিজেই ভ্যানিশ।


___________________________________
TRANSLATION

              VANISH 

                         UTPAL MANDAL 
                      

         
         News came to  the Children's 
 that a magician had arrived in the village. In the evening, magic will be shown at dancing Nimai's house. There are many Nimais in the neighborhood. Hence the dancing designation to identify the Nimai of the dance group. We children gathered in the courtyard of that house in the evening. The elders said, 'You are gather here and sit down'.  The elders stood behind us.
               The magician is quite tall in height and lean in appearance.  A long white beard reaching to the chest. He is wearing white punjabi and short check lungi. He sat on the seat and folded a towel in front of him. We look at the magician with keen interest.
            The magic begins. He took a small piece of brick and started rubbing it on his left palm as if making a khaini. After a while, I was surprised to see small legs of the brick pieces sticking out.  As soon as it was released, it turned into a crab and started walking on the ground. As we clapped, he raised his hand with a serious face.  Everyone fell silent.
       Next magic. He started showing everyone with a long straw. At one time, It is inserted into the gums of the upper teeth and held it with his hand. The slightly open eyes began to turn red. A little later, when the hand was removed from the mouth, it was seen that a long tooth like a demon came down from the bottom of the lip. The blood in our chest froze. Everyone moved away from everyone. While returning home after seeing so many magic, the elders said, 'Velki!  Will make such a velki that the eyes will be puzzled'. We are the children told that the man can do everything with the incantation. 
           Every day the show went on.  The audience began to grow.  Because it's a pretty good magic show for free.  Some new magic games also started to grow. This news reached distant villages by word of mouth.
         'The magician took the egg out of his mouth and within seconds the egg hatched into a chick. The dry wood turns into a crocodile and jumps into the pond. A head of without hair when combed with a white comb and a full head of hair when combed with a black comb.  The village audience continued to watch the magic game of separating the body of the bird and bringing it back to life.' Dancing Nimai's backyard is bustling every evening. The villagers whispering continued that ghost sat up at his words. He knows 'kala yadu' magic. The man can even save dead people.
          'Prawn Ali' was sometimes seen here as a visitor. Whose real name is Alibar Mandal. But day by day in a boat with his wife in the salt river of Sundarbans to get nets for prawn fishing. So, he is called 'Prawn Ali'. His elder son Mateen. 
He carries a basket full of prawn on his head for sells from door to door. White transparent prawns. Grey matter can be seen inside the head.  Five rupees per kilo. In these after hirty years the value of which has reached five hundred rupees. I mean, five digits are followed by two zeros.
         Mateen wanders from door to door for sells and called 'prawn will take, please take'. Prawns water falls on him from the basket.  Mateen's whole body becomes fragrant with prawn.  His elder sister Katuri followed him as a money collector. She is very calculating. If someone says, 'I will take two kilos of prawns, I will give you eight rupees'. Katuri's quick reply, 'No no aunty, fishing is very difficult now a days. Parents are sweating day and night for this. And you know that beside are tigers and crocodiles.'
           Sometime, Mateen used to pass prawns quickly from one house to another to get pocket money. 'Bhupen uncle, Do you take a kilo for three rupees? Lata aunty will pay the price later.' In fact, the purpose is to defeat elder sister in speed and that money would into his pocket. 
            There is another evening of magic. The magician is ready.  At that time, the sound of crying was heard from a distance. The sound got closer and closer. Accompanied by the sound of footsteps. Before we knew anything, I saw 'Prawn Ali'. He fell at the magician's feet.  'Save my son Magic Baba... .'  Some people took hold of Ali and began to nurse him with splashing water on the face and eyes. 
         We got to know that today he took his elder son Mateen to catch prawn for the first time. The boat was blocked by the forest trees on the banks of the river. A lot of praw were falling in the fishing net. Father and son were completely focused on the fish. At that time the tiger came and caught Mateen. After much struggle, he brought back the boy from the tiger's mouth.  But Mateen's neck started bleeding more from the wound of the tiger's teeth and died.
         The magician was not found the next day. Vanish the magician himself.


        __________________________________

ছোটোগল্পটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ধন্যবাদ। সাথে থাকুন। পাশে থাকুন । ব্লগটিকে ফলো করুন। শেয়ার করুন। ভালো থাকুন। সুস্থ থাকুন।
Thank you very much for reading this short story. stay tuned stay by Follow the blog. Share it. stay well stay healthy

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন