সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

অভিভাবক হবেন পথ প্রদর্শক

চালক

           উৎপল মণ্ডল 
অভিভাবক হবেন পথ প্রদর্শক


বাবার সঙ্গে প্রথম ভ্যানে উঠে
         পিছনের দিকে বসে পা দোলাচ্ছি। 

 বাবা বলল —
                    "সামনের দিকে এসে বস 
                  ঝাকুনি কম হবে।
            রাস্তা খারাপ। পিছনে বড্ড    
     নাচায়। সামনে বসলে দূরের আকাশ, 
দু-পাশের গাছপালা, 
    লোকজন গাড়ি-ঘোড়া, 
          সবকিছু স্বচ্ছ দেখতে পাবি।" 

এখন গাড়িতে দুজন চালক। 
           একজন ভ্যান চালাচ্ছে, 
                      অন্যজন আমাকে...
_______________________________
কবিতাটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ধন্যবাদ। সাথে থাকুন। পাশে থাকুন । ব্লগটিকে ফলো করুন। শেয়ার করুন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

২টি মন্তব্য:

  1. লেখাটি পড়ার পর ছোট বেলায় কিছু কিছু ঘটনা মনে পড়ছে।

    উত্তরমুছুন
  2. ছোটবেলার স্মৃতি ফিরে পাওয়ায় জন্য অনেক শুভেচ্ছা।

    উত্তরমুছুন