শনিবার, ২৫ মার্চ, ২০২৩

যে বিষয়ে সঠিক ধারণা, মানসিকতার বিকাশ ঘটাতে সাহায্য করে

   বন্ধু 

যে বিষয়ে সঠিক ধারণা, মানসিকতার বিকাশ ঘটাতে সাহায্য করে













জন্মের সঙ্গে সঙ্গেই
       বন্ধু এসে পাশে বসল।

বয়স বেড়েছে
         চিনেছি বন্ধুকে...
            সে সবার পাশে বসে থাকে ।

তার স্পষ্ট উপস্থিতি
      টের পায় প্রত্যেকে।

তবে —
       কেউ তাকে ভয় পায়,
   কেউ সমীহ করে,
 কেউ ধর্মীয় পথে খোঁজে মুক্তির উপায়। 
কিন্তু এড়িয়ে যেতে পারে না কেউ কেউই। 

 তাকে বলে রাখি—
   'এখনও কত শেখার বাকি, 
চারপাশকে কত কিছু দেওয়ার আছে। 
উপযুক্ত সময়ে তোমায় হাতে হাত রাখব।'

যে তোমাকে সঠিকভাবে জানে
    তার হতাশা ও ভয় থাকে না। 

লোকে তাকে বলে, 'মৃত্যু'। 
     আমি 'বন্ধু' নামে ডাকি। 
___________________________________

কবিতাটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ধন্যবাদ। সাথে থাকুন। পাশে থাকুন । ব্লগটিকে ফলো করুন। শেয়ার করুন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

1 টি মন্তব্য: