বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

উচ্চতা, উচ্চতা সম্পর্কে ধারণা

উচ্চতা
                             উৎপল মণ্ডল 
উচ্চতা, উচ্চতা সম্পর্কে  ধারণা













যতক্ষণ নিচু হয়ে চলতে পারবে, 
ততটা সময় - 
         তোমার নিজের উচ্চতা 
           সম্পর্কে সঠিক ধারণা থাকবে।

 সম্পূর্ণ খাড়া মানুষ 
            নিজের উচ্চতা ভুলে যায়।

 প্রকৃত উচ্চতার কাছে
                পৌঁছাতে হলে 
একটু নিচু তো হতেই হবে, বস্। 

আসলে, উচ্চতা একটা ধারণা মাত্র। 
সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। 

তাই, মানুষ পাহাড়ে ঘুরতে যায়। 
আর বসত গড়ে সমতলে। 
________________________________________

কবিতাটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ধন্যবাদ। সাথে থাকুন। পাশে থাকুন । ব্লগটিকে ফলো করুন। শেয়ার করুন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

1 টি মন্তব্য: