প্রতিরোধ
উৎপল মণ্ডল
ঝড় এল
গাছ উপড়ালো,
ধানগাছের গায়ে ধানগাছ পড়ল হেলে।
(ঝড় ক্ষণস্থায়ী
আসে এবং চলে যায়।
পড়ে থাকে কিছু ক্ষত চিহ্ন।)
ভাঙলো নদীর বাঁধ,
জলের স্রোতে তোলপাড়—
বাবা কোদাল কাঁধে
গ্রামবাসীদের নিয়ে নামল মেরামতিতে...
সবাই ফিরে এল।
বাবা ফেরেনি।
তবে, এখন শক্ত বাঁধ।
__________________________________________

খুব ভালো
উত্তরমুছুন