গুমটি পানের দোকানে নিভৃত সাহিত্যিক পিন্টু পোহান
উৎপল মণ্ডল
বর্তমান দিনে আমাদের বড় সমস্যা, 'বই পড়ার অভ্যাস নেই'।
কেউ কেউ বই লিখছেন। প্রকাশ করছেন। এবং সেই বইয়ের বিজ্ঞাপনে ভরিয়ে তুলছেন, খবরে কাগজ থেকে ডিজিটাল মাধ্যম।
তবে অবশ্যই ব্যতিক্রমী সাহিত্য সাধক বেহালার পিন্টু পোহান। যিনি গত পঁচিশ বছর ধরে পানের দোকান চালিয়েছেন এবং লিখেছেন দুশোটি কবিতা, দুশোটি ছোটগল্প এবং এগারোটির উপন্যাস। তবে তাঁর প্রকাশিত মোট লেখার সংখ্যা প্রায় দু হাজার। তাঁর লেখা প্রকাশিত হয়েছে বাংলার বহু প্রথম শ্রেণীর পত্র-পত্রিকায়।
উল্লেখযোগ্য রচনা 'নোটন নোটন পায়রাগুলি', 'ঝিনুককুমার', 'ইলিশখোকা', 'পারুলমাসির ছাগলছানা', 'কচুরিপানার ভেলা', প্রভৃতি।
এগুলো লিখেছেন রাজা রামমোহন রায় রোডের পানের দোকানে বসে বসেই। যেটি বেহালা এবং টালিগঞ্জ সংযোগকারী ব্যস্ততম রাস্তার পাশে অবস্থিত। এই দোকান চালাতে চালাতে কলেজে পড়াশুনা এবং সাহিত্য সাধনা।
গুমটি দোকানটির বেশিরভাগ জুড়ে ঠাসা বই ও খাতায়। ক্রেতা পান কিনতে এসে অনায়াসে বই কিনতে পারেন। তাহলে এই নিভৃত সাহিত্যিক সাহিত্যিকের মূল্যবান লেখনীর স্বাদ পেতে পারেন ক্রেতা - পাঠক।
নিভৃত সাহিত্যক পিন্টু পোহান লিখে চলুন আজীবন।
_____________________________________________

🙏🙏
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুন