পাশাপাশি
উৎপল মণ্ডল
বান্ধবীর বাড়িতে প্রথম যে দিন গেলাম।
ওর মা কফি বানিয়ে দিল,
কফির ফেনায় দুটো পিঁপড়ে ভাসছে।
খাবারে পিঁপড়ে; আমার চরম অপছন্দ।
চামচ দিয়ে চিনি মেশানোর সুযোগে পিঁপড়ে
ফে
লে
দিয়েছি।
তবুও কফির সাথে বিরক্তি পান করেছি।
..................................................................
দুজনে শীতের বিকেলের হেলাফেলা
রোদকে সঙ্গী করে হাঁটতে গেছি
চৌরঙ্গী পেরিয়ে ভিক্টোরিয়ার
পিছনের ফাঁকা ফুটপাতে দাঁড়িয়ে
ফেরিওয়ালার কাছ থেকে খোলাওয়ালা
চিনে বাদাম কিনেছি।
খেতে গিয়ে পরপর
তি
ন
টে
খারাপ বাদাম দানা
মুখে পড়ল।
মুখ কুচকে গেলেও - - -
প্রেম করতে
যতটা মিষ্টি কথা বলা দরকার বলেছি।
.................................................................
ওকে বিয়ে করেছি।
বিয়ের পর;
যেদিন নিজের সুবাসিত রান্না মাংস
পরিবেশন করল।
পাতে দেওয়া বড়োসড়ো
মাংসের টুকরোতে
আষ্টেএএপৃষ্ঠেএএ
জড়িয়ে আছে লম্বা চুল!
খাবারের চুল; গা ঘিনঘিনে ব্যাপার।
তবুও মাথা নিচু করে
চুল বেছে খেতে লাগলাম।
.......................................................
সংসারের বয়স বেড়েছে।
সাংসারিক
প্রেম
স্নেহ
মমতা
ভালোবাসা'র
পাশাপাশি,
আরও - -
কফিতে পড়া পিঁপড়ে
পচা বাদাম দানা
মাংসের পিসে জড়ানো চুল
এসে হাজির হয়েছে।
এ রকম অবাঞ্ছিত কিছু,
কখনও চামচ;
কখনও হাত দিয়ে
যতটা সম্ভব বেছে ফেলে দিয়েছি।
যেগুলো বাছা অসম্ভব হয়ে উঠছে,
সেগুলোকে ঢোঁক চেপে গিলে চলেছি।
________________________________________
কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন ।

👌👌👌👌👌👌great....khub sundor hoeche
উত্তরমুছুন.............
অনেক ভালোবাসা
মুছুনThank you.
মুছুনKhub sundar
মুছুনঅনেক ভালোবাসা
মুছুন